ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন আক্রমণে আছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন এসেছে চারটি। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস। এছাড়া তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিমও একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন মোহাম্মদ সাইফ উদ্দিন, পারভেজ হোসেন ইমন, জাকের আলি অনিক ও শরিফুল ইসলাম।
ক্যারিবিয়ানরা একাদশে সাজিয়েছে পেস অলরাউন্ডারদের নিয়ে। একাদশে আছেন পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন আলিক আথানেজ, রস্টোন চেজ, খ্যারি পিয়েরে ও আকিল হোসেন।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রস্টোন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, খ্যারি পিয়েরে।


