সাভারের আশুলিয়ায় একশ ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে শনিবার শেষ রাতে আশুলিয়ার মধ্যে গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকার মো. কালাম হাওলাদার (৪৪) ও তার ছেলে মো. সোহাগ হাওলাদার (২১)।
স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছিলেন। এর আগে তাদের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন স্থানে অভিযোগ করে প্রতিকার চাওয়া হয়েছিল।


