গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাইবান্ধার পলাশবাড়ীতে ডোবার পানিতে ডুবে নিবর ব্যাপারী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে পলাশবাড়ী উপজেলার পুটিমারি গ্রামে এ ঘটনা ঘটে। নিবর ওই গ্রামের আব্দুল্লাহ ব্যাপারীর ছেলে।

মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান জানান, দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল নিবর। খেলার সময় দুই শিশু ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে। ওই শিশুর তথ্যের ভিত্তিতে ডোবা থেকে নিবরের মরদেহ উদ্ধার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর