কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাটসংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় মাঝিরা নৌ-পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে নৌ-পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নৌ-পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়ে আমরা নদী থেকে মরদেহটি উদ্ধার করেছি। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad