নওগাঁয় পুকুরে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু

নওগাঁয় পুকুরে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
Advertisement
Advertisement

নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে ডুবে তানজিম আরাফ নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সিংহন্দি গ্রামে এ ঘটনা ঘটে। তানজিম আরাফ সিংহন্দি গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসানের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক বেলা ১২টার দিকে শিশুটির দাদি তাকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে বসেছিলেন। একপর্যায়ে দাদির চোখে ঘুম চলে এলে শিশুটি অজান্তেই পুকুরের পানিতে পড়ে যায়। পরে দাদি শিশুটিকে না দেখে তার মায়ের কাছে খোঁজ করেন।

এরপর পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখতে পান। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad