আশুগঞ্জে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঝাড়ু মিছিল

আশুগঞ্জে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঝাড়ু মিছিল
অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঝাড়ু মিছিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

‎ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের উত্তর পাশের নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী।

বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে হাতে ঝাড়ু নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন ।

‎মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি ভাবে মেঘনা নদীর ভৈরবের মেন্দিপুর এলাকায় বালু উত্তোলনের ইজারা থাকলেও ইজারাদাররা আশুগঞ্জের বাহাদুরপুর, তাজপুর ও দুর্গাপুর এলাকায় নদীর তীর কেটে বালু উত্তোলন করছে। এতে শত একর কৃষিজমি, মিল-ফ্যাক্টরি, ইটভাটা, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। দ্রুত এ কার্যক্রম বন্ধ না হলে পুরো এলাকা হুমকির মুখে পড়বে বলে দাবি তাদের।

‎মানববন্ধনের একপর্যায়ে উপস্থিত হন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী।

‎এসময় ইউএনও বলেন, এর আগেও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এখন থেকে আশুগঞ্জ ও ভৈরব উপজেলা প্রশাসন যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে।
‎

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad