টাঙ্গাইল মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ

টাঙ্গাইল মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরে অসহায় দুঃস্থ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সব অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির।

অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে ১২৬ জনকে মোট ২৩ লাখ টাকা আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায়, প্রতিবন্ধী ও গরিব মেধাবির শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এসব মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের অন্যতম অঙ্গীকার।

এ ধরনের আর্থিক সহায়তা উপকারভোগীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল নাহার স্বপ্নার সভাপতিত্বে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad