আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট মারা গেছেন

আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট মারা গেছেন
Advertisement
Advertisement

ঢাকার সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট ওরফে সবুজ শেখ মারা গেছেন।

মঙ্গলবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ছয় মাসে সাভার এলাকায় সাতটি খুনে সম্রাট জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া যায়। সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ডেকে এনে একাধিক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ১৮ জানুয়ারি থানার সামনে থেকে সম্রাটকে আটক করে সাভার থানা পুলিশ। পরে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক কিশোরীসহ দুজনের পোড়া লাশ উদ্ধারের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad