আলটিমেটামে সাড়া, সন্ধ্যায় জোট নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

আলটিমেটামে সাড়া, সন্ধ্যায় জোট নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক
Advertisement
Advertisement

আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষের জেরে আলটিমেটামের মধ্যেই এবার মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বৈঠকে জোট মিত্র রাজনৈতিক দলগুলোর ১৫ জন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা ৫-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণফোরামের শীর্ষ নেতা।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ টাইমস অব বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে, বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের অফিসের দীর্ঘ বৈঠকে ২৯ মিত্র দল ন্যায্যতার ভিত্তিতে আসন বন্টনে বিএনপিকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়। এ সময়ের মধ্যে বিএনপি সাড়া না দিলে তারা নতুন জোট গঠনের ঘোষণা দেয়। এরই প্রেক্ষিতে বিএনপি এ বৈঠকের আয়োজন করেছ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad