পাবনায় আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

পাবনায় আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে তদন্ত করছে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে শহরের আওরঙ্গজেব রোডে লাকি বোর্ডিং নামে আবাসিক হোটেলের একটি কক্ষে ওই নারীর মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানিয়েছে, হোটেলের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতর থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। মরদেহের গলায় গভীর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর থেকেই হোটেলটির মালিক ও কর্মচারীদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোটেলটি বন্ধ অবস্থায় রয়েছে। এতে করে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। মরদেহ হোটেলেই রাখা হয়েছে। সিরাজগঞ্জ থেকে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর তদন্ত শুরু হবে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad