জায়েদ খান ও মাহিয়া মাহি— দুজনেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একটা সময়ে দুজনের মধ্যে প্রেমের জোর গুঞ্জন ছিল। তবে দুজনেই তা অস্বীকার করেছেন। তাদেরকে একসঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখা গেলেও কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। অনেকদিন পর তাদের দুজনে একসঙ্গে দেখা যাবে। তবে কোনো চলচ্চিত্রে বা মঞ্চে নয়— জায়েদের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর অতিথি হিসেবে দেখা যাবে মাহিয়া মাহিকে।
জায়দে খান বলেন, ‘মাহি ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্পের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছে। আশা করি, বরাবরের মতো এই পর্বটিও সবার ভালো লাগবে।
দুই অভিনয়শিল্পী আড্ডা দিয়েছেন নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বসে। সেখান থেকেই ধারণ করা হয়েছে নতুন পর্বটি। শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচারিত হবে ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।


