মেট্রোরেল ব্যবহার নিয়ে যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বানের কয়েক ঘণ্টা পরই আবার বন্ধ হয়ে গেছে আগারগাঁও থেকে শাহবাগ অংশের চলাচল।
গত রোববার বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল, সেখানে বুধবার রাতে কম্পন অনুভূত হয়। সে কারণে নিরাপত্তার স্বার্থে রাত সোয়া নয়টায় আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এর আগে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে, মেট্রোরেল নিয়ে উদ্বিগ্ন না গতে যাত্রীদের আহ্বান জানিয়েছিল এর পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল।
আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত না চললেও মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল করেছে।


