আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, এতে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় রাত একটার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফের কাছে ছিল এর উৎপত্তিস্থল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ২৮ কিলোমিটার (১৭ মাইল)।
এতে ‘বড় ধরনের প্রাণহানি’ এবং ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ ঘটতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছে সংস্থাটি।


