এশিয়া কাপের পর আবারও মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে শারজায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। দুই দল সর্বশেষ খেলেছিল এশিয়া কাপের গ্রুপ পর্বে। বাংলাদেশ সুপার ফোর থেকে বিদায় নিলেও আফগানিস্তান শেষ করেছে প্রথম পর্ব থেকেই।
এই ম্যাচে ছয় ব্যাটার, দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। চোটে পড়ে পুরো সফর থেকে ছিটকে গেছেন অধিনায়ক লিটন দাস। তার বদলে এশিয়া কাপের শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেন জাকের আলী। এই সিরিজেও জাকেরের কাঁধেই থাকছে অধিনায়কত্ব। বাদ পড়েছেন তাওহিদ হৃদয়।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ , সেদিকুল্লাহ আতল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান (অ), নূর আহমদ ও ফরিদ আহমাদ মালিক।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অ), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান


