দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ: ইসি

দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ: ইসি
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সমন্বয় সভা। শনিবার বিকাল ৩টায় ঝালকাঠির জেলা প্রশাসনের আয়োজনে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেছেন, ‘দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচ্ছ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’

শনিবার বিকাল ৩টায় ঝালকাঠির জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ইসি সানাউল্লাহ।

আরও পড়ুন

এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত ও স্পষ্ট দিকনির্দেশনা দেন। একই সঙ্গে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।

সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভিজিল্যান্স টিমের কার্যক্রম এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের প্রতিনিধিরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad