গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া বোটসহ ২ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া বোটসহ ২ জেলে উদ্ধার
ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

উদ্ধারকৃত জেলেরা হলেন মোহাম্মদ আলমের ছেলে মোহম্মদ জুবায়ের ও মাহমুদ হোসেনের ছেলে মোহম্মদ আলম। তারা সকলে টেকনাফ বাহারছড়া শ্যামলাপুর এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা কমান্ডার সুমন আল মুকিত টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার কক্সবাজারের টেকনাফ শ্যামলাপুর ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১–এ বিষয়টি জানানো হলে কোস্ট গার্ড দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন

একই দিন রাত আনুমানিক ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালীর সমন্বয়ে ওই এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতের কবলে পড়া ফিশিং বোটসহ দুজন জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা জেলেদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও খাবার খাওয়ানো হয়। পরবর্তীতে ফিশিং বোটসহ তাদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুমন আল মুকিত বলেন, উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় জান-মাল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad