আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা

আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা
Advertisement
Advertisement

বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, বিশ্ববাজারে তাদের পণ্যে পরিচিতি ও রপ্তানি করতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। রপ্তানি বাণিজ্য বাড়াতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করার ঘোষণাও দেন মন্ত্রী।

ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিগ ওয়েভ) এ ১০ম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬ শীর্ষক মেলার ডি ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের বাণিজ্য সহজিকরণের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হবে। লাইসেন্স যেন ঘরে বসেই অনলাইনে পেতে পারেন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ডি ব্রিফিং সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্ততকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডসজ উৎপাদনকারী ও রপ্তানিকারক এসোসিয়েশনের সহসভাপতি মো. নাসির খান বক্তব্য দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad