আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি

আগের মতো পাতানো নির্বাচন হবে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগের মতো পাতানো হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) ইনসাফে বিশ্বাসী।

বৃহস্পতিবার সকালে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে করা নির্বাচনের দিকে ইঙ্গিত করে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না।’

নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী জানিয়ে সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।

আরও পড়ুন

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটত। কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এটি একটি ভালো দিক।

নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উল্লেখ করে সিইসি বলেন, ‘দূর-দূরান্ত থেকে মানুষ আপিল করতে আসছেন। এতে প্রমাণ হয়, নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি।’

নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়ন বাতিলের পর বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো প্রার্থীদের আপিল জমা নেওয়া হচ্ছে। শুক্রবার পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। এরপর ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর