টেকনাফে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার টেকনাফ-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের পাশে এ অভিযান পরিচালনা করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মোহাম্মদ হাকিম (২৩)। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়ার বাসিন্দা।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালীপাড়া কাদেরের জমিতে বর্গাচাষি মোহাম্মদ হাকিমের পানের বরজের ভেতরে মাটির নিচে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় আসামি হাকিম নিজে মাটি খুঁড়ে ইয়াবাগুলো বের করে দেন।

উদ্ধারকৃত ইয়াবাগুলো একটি সাদা পলিথিনের বস্তায় মোড়ানো ১০টি প্যাকেটে সংরক্ষিত ছিল। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ছোট বায়ুরোধক জিপারযুক্ত পলিপ্যাকেট এবং প্রতিটিতে ২০০টি করে ইয়াবা রয়েছে। অভিযানে একটি অ্যান্ড্রয়েড মোবাইলও জব্দ করা হয়।

পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad