আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ চলছে কিনা, তা তদন্তের বিষয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ চলছে কিনা, তা তদন্তের বিষয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
মোহাম্মদপুর থানা পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ চলছে কিনা, তা তদন্তের বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাই দলটির কোনো সদস্য বা সহযোগী গোপনে অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে কিনা– এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনারা (সাংবাদিক) যেভাবে সহায়তা করছেন, তাতে চিন্তার কিছু নেই।’

এক সাংবাদিকের প্রশ্ন ছিল, নিষিদ্ধ আওয়ামী লীগ গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তাতে এক সেনা কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে- এ বিষয়ে সরকারের অবস্থান কী? জবাবে উপদেষ্টা বলেন, ‘যে বাহিনীর, যেই হোক– কেউই ছাড় পাবে না। আইনের আওতায় আনা হবে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ চলছে কিনা, তা তদন্তের বিষয়। তদন্তেই সব বেরিয়ে আসবে।’

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘আপনারা সত্য ঘটনা তুলে ধরুন। সত্য প্রচারে জনগণ সচেতন হয়, আইনের শাসন মজবুত হয়।’

তিনি আরও বলেন, ‘আপনারা যেভাবে নির্ভীকভাবে সত্য প্রচার করছেন, তাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিদেশি গণমাধ্যমগুলোর আগ্রাসী সুরও এখন অনেকটা স্তিমিত হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad