অ্যাডহক কমিটি বাতিল করে বার কাউন্সিল নির্বাচনের দাবি

অ্যাডহক কমিটি বাতিল করে বার কাউন্সিল নির্বাচনের দাবি
ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান অ্যাডহক কমিটিকে বাতিল করে বার কাউন্সিলের নির্বাচন দাবি করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আইনজীবী সংগঠন ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, চট্টগ্রাম আইনজীবী সমিতিসহ দেশের সকল আইনজীবী সমিতির অ্যাডহক কমিটি বাতিল করে নির্বাচনেরও দাবি জানানো হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এনএলএ’র কেন্দ্রীয় সদস্য সচিব এরশাদুল বারী খন্দকার সংগঠনটির পক্ষে এমন দাবি জানান।

এনএলএ বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান অ্যাডহক কমিটিকে অস্বচ্ছ, দায়িত্বজ্ঞানহীন, অদক্ষ, ব্যর্থ বলে দাবি করেছে।

আরও পড়ুন

এরশাদুল বারী খন্দকার বলেন, ‘আমরা আন্দোলন করছি মূলত, যে দায়িত্বশীলতা, গ্রহণযোগ্যতা বা যে স্বচ্ছতার আমরা আশা করেছি ৫০ হাজার, ৬০ হাজার এবং ৭০ হাজার আইনজীবীকে নিয়ন্ত্রনের জন্যে যে প্রতিষ্ঠান, তার কাছে আমরা যে দায়িত্বশীলতা আশা করি। সেই প্রতিষ্ঠান যদি দায়িত্বশীল আচরণ না করে আইনজীবী সমাজের পক্ষ থেকে সেটাই বরং যৌক্তিক দাবি। তাদের অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হোক এবং বাংলাদেশ বার কাউন্সিল অর্ডারেও কিন্তু সেটা নেই, অ্যাডহক কমিটি আইনভিত্তিক না।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক এসএম আজমল হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফি, যুগ্ম সদস্য সচিব নাজমুস সাকিব, সেফায়েত উল্লাহ, বিশ্বনাথ কর্মকার, মেরি আক্তার, মুখ্য সংগঠক সাকিল আহমাদ প্রমুখ।

এনএলএর আইনজীবীরা বলেন, ‘অ্যাডহক কমিটির বিধান বার কাউন্সিল আদেশ বা বিধিতে নেই। রিভিউ আবেদনের ভিত্তিতে ১৯১৪ জনকে উত্তীর্ণ করে আবার সেই রেজাল্ট বাতিল করায় এসব ছেলে-মেয়েদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে এই কমিটি দায়িত্বহীনতা, অদক্ষতা ও অস্বচ্ছতার পরিচয় দিয়েছে। বার কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার এই কমিটির নেই। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে এবং কমিটির অধীনে কোনো পরীক্ষা ও বার কাউন্সিল ইলেকশনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad