অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে

অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে দেখা যায়।

বার্তাসংস্থা এএফপি’র খবরে বলা হয়, বুধবার বাংলাদেশ সময়  ৯টা ৩০ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম এক  ডলার বা এক দশমিক দুই শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক নয় ডলারে পৌঁছেছে। গত ১১ জুনের পর এটিই তেলের সর্বোচ্চ দাম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা এক দশমিক এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৩ ডলারে লেনদেন হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর মঙ্গলবার মধ্যপ্রাচ্যে ইরান তার হামলার মাত্রা আরও বাড়িয়েছে।

এর আগে, মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০১ ডলারে লেনদেন শেষ করে। একই দিনে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৯১ ডলারে স্থির হয়।

ইরান হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা নির্দেশনা অমান্যকারী দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোর চলাচল বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান কৌশলগত চাপ সৃষ্টির অংশ হিসেবে হরমুজ প্রণালী অবরোধের চেষ্টা করে আসছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad