নাথান স্মিথের বাউন্সারে জায়গা বানিয়ে সরে পুল করলেন তাওহিদ হৃদয়, স্কয়ার লেগ থেকে ছুটে এসে ঝাপিয়ে পড়ে ক্যাচ ধরলেন হেনরি নিকোলস। সাথেসাথেই নিশ্চিত হয়ে যায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৬ রানের জয়। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৪৮ রান তাড়া করতে নেমে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, সিরিজ শুরু করল হার দিয়ে।
তবে এসব ছাপিয়ে আলোচনায় রইল ব্যাটিং নিয়ে প্রশ্ন আর হারের ধরন। যদিও ২৪৮ রান মিরপুরের চেনা এই মাঠে বাংলাদেশের জন্য পাহাড়সম মনে হওয়ার কথা ছিল না, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় তীরে গিয়েই তরী ডুবল তাদের। এর সাথে যেহেতু আগামী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্ব সরাসরি খেলতে থাকতে হবে র্যাংকিংয়ের সেরা আটের মধ্যে, তাই ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠাটাও প্রত্যাশিত। একটু বাড়তি সমালোচনা বাংলাদেশ দল হয়তো প্রত্যাশা করতেই পারে, কারণ প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল খেলছে এই সিরিজে।
তবুও তুলনামূলক অনভিজ্ঞ কিউই বোলিং অ্যাটাকের বিপক্ষে রীতিমতো হাঁসফাঁস করেছেন বাংলাদেশের বেশিরভাগ ব্যাটার। দিনের আলোয় ম্যাচ বলে উইকেট ছিল খানিকটা স্লো। সেখানে গতির হেরফেরে রান তাড়ায় নেমে টানা দুই বলে ফিরেছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটিতে দলকে সাইফ হাসান-লিটন দাস লড়াইয়ে ফিরিয়েছেন ঠিকই, কিন্তু আফিফ হোসেন ধ্রুবর ৪৯ বলে ২৭ রানের ইনিংস, অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উইকেট ছুঁড়ে আসাই ডুবিয়েছে বাংলাদেশকে।
বিস্তারিত আসছে…


