লন্ডন সফর সংক্ষিপ্ত করে হাদির মরদেহের পাশে জামায়াত আমির

লন্ডন সফর সংক্ষিপ্ত করে হাদির মরদেহের পাশে জামায়াত আমির
মর্গে হাদির মরদেহের পাশে জামায়াত আমির। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি সরাসরি ওসমান হাদির মরদেহ দেখতে‌ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান।

এ সময় বেশ কিছু সময় তিনি ওসমান হাতির মরদেহের পাশে অবস্থান করেন।

তার সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন ও ঢাকা-১৭ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন ও তাদের সান্তনা দেন শফিকুর রহমান।

দলটির পক্ষ থেকে জানানো হয়, শফিকুর রহমান লন্ডনে আরও বেশ কয়েকদিন থাকার পরিকল্পনা করেছিলেন। তবে ওসমান হাদির মৃত্যুর পর বিশেষ এই পরিস্থিতিতে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর