মুজিবনগরে বিদেশি পিস্তলসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ আটক

মুজিবনগরে বিদেশি পিস্তলসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ আটক
মুজিবনগরে বিদেশি পিস্তলসহ আটক আরিফুল হোক (মিঠু)। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরিফুল হক (৪১) ওরফে মিঠু নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার সকাল ৮টার দিকে গাংনী র‍্যাব ক্যাম্প বিষয়টি নিশ্চিত করে।

র‍্যাব জানায়, শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্প ও গাংনী র‍্যাবের যৌথ অভিযানে মুজিবনগরের মহাজনপুর গ্রামের বাজারপাড়ায় নিজ বাড়ি থেকে মিঠুকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা।

এ সময় মিঠুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মামুন খান জানান, মিঠু জেলার তালিকাভুক্ত ‘দুর্ধর্ষ’ ও ‘কুখ্যাত’ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে ২০২৩ সালে স্থানীয় জনগণ তাকে আটকের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেছিল।

আরও পড়ুন

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ মিঠুকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর