ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার কারওয়ানবাজার মোড় ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলে কারওয়ানবাজারের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ছবিতে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ…
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের মানববন্ধন।ছবি: শামীম-উস-সালেহীন / টাইমস
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে মিছিল নিয়ে কারওয়ানবাজারের দিকে যাচ্ছেন ব্যবসায়ীরা। ছবি: শামীম-উস-সালেহীন / টাইমস
বিক্ষোভ মিছিল নিয়ে কারওয়ানবাজারে ব্যবসায়ীরা। ছবি: শামীম-উস-সালেহীন / টাইমস
কারওয়ানবাজার মোড়ে সড়ক অবরোধ। ছবি: শামীম-উস-সালেহীন / টাইমস
বিক্ষোভ মিছিলে ব্যবসায়ীরা বিভিন্ন স্লোগান দেন। ছবি: শামীম-উস-সালেহীন / টাইমস