চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
Advertisement
Advertisement

কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে বাপ্পি মল্লিক (৪৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিহত বাপ্পি মল্লিক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মল্লিক পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে সহকারি টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা আশিষ মল্লিক জানান, বাপ্পি মল্লিক মঙ্গলবার হারবাং থেকে মোটরসাইকেলে চকরিয়া যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত বাপ্পি মল্লিককে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad