সাভারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সাভারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাভারের আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামশেদ হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার রাতে আশুলিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, আসামি জামশেদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা। তিনি আদালতের পরোয়ানাভুক্ত একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, এরই মধ্যে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad