হাম উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

হাম উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু
হামে আক্রান্ত শিশু। ছবি: মাহমুদ জামান অভি/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫৬টি শিশু।

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যু ও আক্রান্ত রেকর্ড করা হয়। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৭৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৭৩টি শিশু মারা গেছে।

আরও পড়ুন

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৯৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৬২। এই সময়ে ১ হাজার ৯০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১২টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৯৯১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৩১২।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর