স্ত্রীর চলে যাওয়ার কষ্টে শরীরে আগুন দেওয়া যুবকের মৃত্যু

স্ত্রীর চলে যাওয়ার কষ্টে শরীরে আগুন দেওয়া যুবকের মৃত্যু
আল সাদী। ফাইল ছবি
Advertisement
Advertisement

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হওয়া আল সাদী (২৭) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার তিন দিন পর বুধবার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত আল সাদী উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কারণে স্ত্রী চলে যাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আল সাদী। গত সোমবার বিকাল ৫টার দিকে বসতবাড়ির কাছেই রাস্তায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন তিনি। স্থানীয়রা তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর