শাহবাগে পাকস্থলীর ভেতরে মাদক পাচারের সময় ইয়াবাসহ গ্রেপ্তার ২

শাহবাগে পাকস্থলীর ভেতরে মাদক পাচারের সময় ইয়াবাসহ গ্রেপ্তার ২
মাদকসহ আটক দুই মাদক কারবারি। ছবি: টাইমস
Advertisement
Advertisement
ঢাকার শাহবাগ এলাকায় বিশেষ কৌশলে পাকস্থলীর ভেতর দিয়ে ইয়াবা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় তাদের পাকস্থলী থেকে মোট ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শাহবাগ থানার দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)।
সিটিটিসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন মাদক কারবারি বিশেষ কৌশলে পাকস্থলীর ভেতরে ইয়াবা বহন করে দোয়েল চত্বর এলাকায় অবস্থান করছে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের পাকস্থলী থেকে ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিশেষ কৌশলে পাকস্থলীর ভেতরে বহন করে ঢাকায় নিয়ে আসতেন। পরে মলত্যাগের মাধ্যমে ইয়াবাগুলো বের করে রাজধানীর বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করতেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর