ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন কার্নি

ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন কার্নি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

তিনি বলেছেন, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তার আর আস্থা নেই।

বুধবার এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন, ‘ফিফার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া রয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আমার বিশ্বাস নষ্ট হয়েছে।’

কার্নির এই মন্তব্যের পেছনে রয়েছে ফিফার বিতর্কিত একটি বাণিজ্যিক পরিকল্পনা। প্রস্তাব অনুযায়ী, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে নতুন একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। প্রতিষ্ঠানটি বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

আরও পড়ুন

পরিকল্পনা অনুযায়ী, এফএফইর প্রায় ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার।

ফিফা জানিয়েছে, নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নাল সম্ভাব্য বিনিয়োগকারী কনসোর্টিয়ামের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটি জশুয়া কুশনার প্রতিষ্ঠিত থ্রাইভ ক্যাপিটালের সঙ্গে সংশ্লিষ্ট। জশুয়া কুশনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই।

কার্নির মন্তব্যের পর ফিফার বাণিজ্যিক কার্যক্রম ও সংস্থাটির শাসনব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর