ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষক মো. ইসরাফিল রতন।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম তাকে এ দায়িত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে তিনি দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।


