ড্যাফোডিল ইউনিভার্সিটির সঙ্গে পর্তুগাল রাজ পরিবার প্রধানের চুক্তি সই

ড্যাফোডিল ইউনিভার্সিটির সঙ্গে পর্তুগাল রাজ পরিবার প্রধানের চুক্তি সই
পর্তুগালের রাজপরিবারের প্রধান ব্রাগঁজা ডিউক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সঙ্গে ‘লন্ডন টি এক্সচেঞ্জ’-এর কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছেন রাজপরিবারের ডিউক ব্রাগঁজা।

মঙ্গলবার রাজকীয় বহর নিয়ে সাভারে ডিআইইউ’র ক্যাম্পাসে পৌঁছান তিনি। এসময় তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সফরে আসেন পর্তুগালের রাজপরিবারের প্রধান ব্রাগঁজা ডিউক। ছবি: টাইমস

অংশীদারত্ব চুক্তিটিকে শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে উভয় পক্ষ।

অনুষ্ঠানে ফেয়ার পে চার্টার-এর বাংলাদেশ দূত হিসেবে ডিআইইউ’র চেয়ারম্যান ড. সবুর খানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এসময় অন্যদের  ডাচেস ইসাবেল ইনেস দে হেরেদিয়া, প্রিন্স আফনসো দে সান্তা মারিয়া, লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান শেখ আলিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির, প্রো-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল ও ট্রেজারার ড. হামিদুল হক খান উপস্থিত ছিলেন।

ডিউক ব্রাগঁজা পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad