অচেনা পথের অপ্রত্যাশিত জার্নি আর প্রেমের মিষ্টি গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ আনছে ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’। ফরহাদ আহমেদ ইশান পরিচালিত এই রোমান্টিক-কমেডি নাটকটি বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) থেকে স্ট্রিমিং হবে।
এক দুর্ঘটনা থেকে শুরু হওয়া যাত্রায় দুজন অচেনা মানুষ জড়িয়ে পড়ে এক অপ্রত্যাশিত রোড ট্রিপে। আর সেই পথই বদলে দেয় তাদের ভালোবাসা ও জীবনের মানে— এমনই গল্পে নির্মিত হয়েছে নাটকটি।
পরিচালক ফরহাদ আহমেদ ইশান বলেন, ‘অপ্রত্যাশিত যাত্রাপথে দুজন মানুষের কাছাকাছি আসার গল্প এটি। কমেডি, অ্যাডভেঞ্চার আর রোমান্সের এই দারুণ মিশ্রণটি দর্শকরা উপভোগ করবেন।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা, ফাইজুল ইয়ামিন ও পারভেজ সুমন।


