বিএনপি নেতার বিরুদ্ধে পলাতক আসামি ছিনতাইয়ের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে পলাতক আসামি ছিনতাইয়ের অভিযোগ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের মহেশখালীতে বিএনপি নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার রাতে কুতুবজোম ইউনিয়নের বটতলী বাজারে এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মানবপাচারসহ একাধিক মামলার পলাতক আসামি কাশেমকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর পুলিশ তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ৪০ থেকে ৫০ জনের একটি দল পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীরা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। তবে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার বিষয়টি ওসি এড়িয়ে গেছেন।

আরও পড়ুন

অভিযোগ উঠেছে, কুতুবজোম ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান মৌলভী শফিউল আলমের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। শফিউল কুতুবজোম ইউনিয়ন বিএনপির এমপি আলমগীর ফরিদ গ্রুপের সভাপতি। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে দলটির বিবদমান একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া তিনি কুতুবজোম ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান শেখ কামালের শ্যালক। মোবাইল নম্বর বন্ধ থাকায় শফিউল আলমের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের এসআই ইকবাল হায়দার জানান, আসামি গ্রেপ্তার ও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে।

ওসি মো. আব্দুস সুলতান জানান, পুলিশের ওপর হামলা ও হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর