জলতরঙ্গের ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

জলতরঙ্গের ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জলতরঙ্গ’।

এখানে সংগীত পরিবেশন করেন তিনজন—শাহরিভার, তানভীরা ও জাকির, যারা একই পরিবারের সদস্য (বাবা-মা ও তাদের সন্তান)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘কফি হাউসের আড্ডায়’ শীর্ষক আয়োজনে বাংলায় রচিত সেরা কিছু মেলোডি-নির্ভর কালোত্তীর্ণ গান গেয়ে শোনান শিল্পীরা। এর মধ্যে রয়েছে ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক’, ‘কেন দূরে থাকো শুধু’, ‘শোনো কোনো একদিন’, ‘ও মোর ময়না গো’, ‘ওগো মোর মধুমিতা’, ‘মনে পড়ে রুবী রায়’, ‘ও কেন এত সুন্দরী হলো’ ও ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’সহ বেশ কিছু কালজয়ী জনপ্রিয় গান।

কণ্ঠসংগীতের পাশাপাশি বাবা-মায়ের সঙ্গে গিটারে সহযোগিতা করেন পুত্র শাহরিভার হোসেন (ঋভু)। শুরুতেই কাজী নজরুলের ‘জয় হোক জয় হোক’ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আলোকের এই ঝর্ণাধারায়’ জলতরঙ্গের শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয়। আপ্যায়ন পর্ব শেষে ঠিক সন্ধ্যা সাতটায় মূল অনুষ্ঠান শুরু হয়।

মিলনায়তন ছিল দর্শক-শ্রোতায় পরিপূর্ণ। উপস্থিত শ্রোতারা এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন। জলতরঙ্গের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন বলেন, বাংলা গানের স্বর্ণযুগকে নতুন করে শ্রোতামহলে পৌঁছে দিতে জলতরঙ্গ সব সময় যত্নশীল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর