চলচ্চিত্রে অনুদানের জন্য প্রস্তাব আহ্বান

চলচ্চিত্রে অনুদানের জন্য প্রস্তাব আহ্বান
Advertisement
Advertisement

পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের জন্য প্রস্তাব আহ্বান করেছে সরকার। ২০২৫-২০২৬ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২টি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে সর্বমোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

৮ জানুয়ারি প্রকাশিত মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও অভিনয়শিল্পীদের নামসহ পূর্ণাঙ্গ প্যাকেজ আগামী ১৯ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র দেশীয় নির্মাতা ও প্রযোজকেরা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার ব্যক্তিরাই কাহিনি জমা দিতে পারবেন।

পূর্ণদৈর্ঘ্যের ক্ষেত্রে অনুদানের প্রথম চেক প্রাপ্তির পর কাহিনিচিত্র ১৮ মাস এবং প্রামাণ্যচিত্র ২৪ মাস সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে জমা দিতে হবে। স্বল্পদৈর্ঘ্যের ক্ষেত্রে ১২ মাসের মধ্যে সমাপ্ত করতে হবে। নির্মাণাধীন, সমাপ্ত বা মুক্তিপ্রাপ্ত কোনো ছবির চিত্রনাট্য অনুদানের জন্য বিবেদিত হবে না। সকল চিত্রনাট্য অবশ্যই মৌলিক হতে হবে।

অনুদানের জন্য আবেদনকারীকে একই সঙ্গে নির্মাণের সার্বিক পরিকল্পনা, শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ পূর্ণাঙ্গ প্রস্তাবের ১২টি কপি জমা দিতে হবে। জমাকৃত ছবি থেকে বাছাই করে অনুদানের জন্য নির্বাচন করা হবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে ২০টি চিত্রনাট্য। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার ব্যক্তিরাই কাহিনি জমা দিতে পারবেন।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নূন্যতম দৈর্ঘ্য ৭০ মিনিট এবং স্বল্পদৈর্ঘ্যের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩০ মিনিট পর্যন্ত হতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর