আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার ধারণকৃত ভাষণ একযোগে প্রচার করবে দেশের সব ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম।
বিকালে প্রধান তথ্য কর্মকর্ত মো. নিজামূল কবীরের সই করা এক প্রেস নোটে তথ্য অধিদপ্তর একথা জানিয়েছে।
এর আগে সবশেষ গত ১৮ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর সেদিন দেশে পৌঁছলে বিভিন্ন স্থানে বিক্ষোভ-ভাঙচুর শুরু করেন কিছু বিক্ষুব্ধ মানুষ।
এরই মধ্যে সেদিন ভাষণে হাদির মৃত্যুতে শোক দিবস পালনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন মুহাম্মদ ইউনূস। এসময় দেশের মানুষকে ধৈর্য ধারণ ও সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি।


