‘চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের খুঁটির জোর কোথায়?’

‘চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের খুঁটির জোর কোথায়?’
শফিকুর রহমান | ফাইল ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের তাণ্ডব চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি তাদের রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুর রহমান বলেন, `চট্টগ্রামে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। হামলাকারীদের রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।’

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং একের পর এক নতুন ধরনের অপরাধের ঘটনা ঘটছে। এসব ঘটনার পেছনে কারা রয়েছে এবং তাদের ‘খুঁটির জোর’ কোথায়—সেই প্রশ্নও তোলেন তিনি।

আরও পড়ুন

জামায়াত আমির আরও বলেন, `জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। এদের খুঁটির জোর কোথায়?’

চট্টগ্রাম নগরে ২ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকাশ্যে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগীদের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এই হামলায় জড়িত।

চট্টগ্রামের ওই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যেই শফিকুর রহমান এমন মন্তব্য করলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর