উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন মো. সাইদুর ইসলাম (৪০), মো. সোবহান (৩৫), মো. মানিক মিয়া (২৬), মো. রিফাত (২০), মো. রিয়াজুল ইসলাম রিয়াদ (১৮), মো. আলআমীন (১৮), সাদনিক আহসান সাফোয়ান (১৮) ও শফিকুল ইসলাম হৃদয় (১৮)।
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা গেছে, এদিন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


