রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৩
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে মাদকবিরোধীসহ অভিযানে ৫০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টার এই অভিযানে ৩০টি মামলা করা হয়েছে।

বুধবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অভিযানে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অংশ নেয়। এর মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৫, ওয়ারী বিভাগে ৪১, মতিঝিল বিভাগে ৮২, তেজগাঁও বিভাগে ৭৪, মিরপুর বিভাগে ১২২, গুলশান বিভাগে ৩৮, উত্তরা বিভাগে ৬৯ ও গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, ৯টি মোবাইল ফোন, দুটি পুরোনো মোটরসাইকেল ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad