বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের
রাজধানীর মগবাজারে জরুরি সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জরুরি এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে অনেক ধরনের খেলাধুলা হচ্ছে। এমন অবস্থায় সবাইকে আলোচনায় বসে সবকিছুর সমাধান করতে হবে।’

‘জুলাই সনদ বাস্তবায়নে’ চাপে পড়ে সরকার ‘কম্প্রোমাইজিংয়ের’ নামে হালুয়া-রুটির মতো ভাগ-বাটোয়ারা করার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন জামায়াতে ইসলামীর এই নেতা।

মোহাম্মদ তাহের বলেন, ‘এটি হালুয়া-রুটির ভাগ বাটোয়ারা নয়, এখানে জাতির ভাগ্য জড়িত। কাউকে হালুয়া বেশি দেবেন আর কাউকে রুটি বেশি দেবেন বিষয়টি এ রকম নয়।’

আরও পড়ুন

‘চাপে হোক বা অন্য কোনো কারণে হোক গণভোটের আদেশ জারি করতে দেরি করলে উদ্ভূত পরিস্থিতি দায় সরকারকে নিতে হবে। কোনোভাবেই কারও চাপে সরকার যেন একই দিনে নির্বাচন ও  গণভোট না দেওয়া,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিএনপি সংস্কার চায়নি। একটা পর্যায়ে মানুষের চাপে দলটি জাতীয় ঐকমত্য কমিশনের সভায় অংশগ্রহণ করে। কিন্তু এখন বিএনপি কোনো কিছু মানতে চাইছে না।’

‘জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জাতীয় নির্বাচনে প্রভাব পড়তে পারে, যার দায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিতে হবে।‌ দেশের মানুষ সংস্কারে লক্ষ্যে আশাবাদী। সেটি পূরণ না হলে মানুষ সরকারের ওপর ক্ষুব্ধ হবে,’ তিনি বলেন।

জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচারের যে অভিযোগ বিএনপি নেতারা করেছেন তা প্রমাণ করার আহ্বানও জানান জামায়াতের এই নেতা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর