রাজধানী ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।
শুক্রবার সকালে বনানী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি কে বা কারা এক্সপ্রেসওয়েতে ফেলে গিয়েছে তা তদন্ত করা হচ্ছে।
বনানী থানার এসআই নজরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার মুখে স্কচটেপ মোড়ানো ছিল।
তিনি বলেন, ‘আমরা কাজ করছি। মরদেহের পরিচয় ও কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।’


