মাদারীপুরে পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ
Advertisement
Advertisement

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ির ঘরের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাতেরবেলা হঠাৎ বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে পেয়ারপুর গ্রামের রাজ্জাক হাওলাদারের পরিত্যক্ত বাড়ির সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটির মালিক রাজ্জাক হাওলাদার। সেখানে দীর্ঘদিন ধরে তার পরিবারের কেউ বসবাস করেন না। স্থানীয়দের ধারণা, পরিত্যক্ত ঘরের ভেতর বা আশপাশে থাকা কোনো বিস্ফোরক থেকেই বিস্ফোরণটি ঘটতে পারে।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি-জমাসংক্রান্ত বিষয় নিয়ে রাজ্জাক মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই জাকির মোল্লার বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে অতীতে দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন

রাজ্জাক মোল্লার অভিযোগ, ওই বিরোধের জের ধরে তাকে ফাঁসাতে জাকির মোল্লার লোকজন তার পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

মুঠোফোনে রাজ্জাক মোল্লা বলেন, ‘আমাকে ফাঁসাতে জাকির মোল্লার লোকজন আমার পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে আমি মনে করি। জমি নিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন জাকির মোল্লা। তিনি বলেন, ‘রাতেরবেলা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, আমরা তা জানি না। আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ করা হচ্ছে, সেটাও বুঝতে পারছি না। আমাদের ফাঁসাতেও এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আমরা ঘটনার সঠিক তদন্ত চাই।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণের বিষয়টি তারা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্ফোরণের কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর