কানাডার ক্যালগেরিতে ঈদ মেলা

কানাডার ক্যালগেরিতে ঈদ মেলা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হয়েছে ঈদ মেলা। শনিবার দিনব্যাপী শহরের হোয়াইট হর্ন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

মুসলিম কমিউনিটিসহ ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাঙালিদের ঈদের কেনাকাটাকে সহজ করতেই এই মেলার আয়োজন করা হয়।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান বলেন, এই ঈদ মেলার মূল লক্ষ্য ছিল যাতে সবাই তাদের পছন্দের পোশাক কিনতে পারে, বিশেষ করে নারীরা যেন পোশাক ও সাজসজ্জার প্রয়োজনীয় সবকিছু এক জায়গা থেকেই সংগ্রহ করতে পারেন।

তিনি জানান, মেলায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে এবং সারাদিনব্যাপী প্রবাসীদের উপস্থিতি তাদের উৎসাহিত করেছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আসিফ হোসেন বলেন, কমিউনিটির প্রবাসীদের জন্য কেনাকাটার একটি সুযোগ তৈরি করাই ছিল এই মেলার প্রধান উদ্দেশ্য। কমিউনিটির উন্নয়নে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন

মেলায় অংশ নেওয়া বারাকা অ্যাপায়ারেলের স্বত্বাধিকারী আরিফা রব্বানী বলেন, তাদের স্টলে নতুন নতুন কালেকশন রাখা হয়েছে। এর মধ্যে নারীদের শাড়ি, কাপড় ও সালোয়ার কামিজের পাশাপাশি সাজসজ্জার বিভিন্ন পণ্য রয়েছে।

বর্ণিল এই ঈদ মেলা শুধু কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগের একটি সুন্দর পরিবেশও তৈরি করে এই আয়োজন।

ঈদের কেনাকাটা ও উপহার বিনিময়ের মাধ্যমে পারিবারিক ও সামাজিক বন্ধনের যে ঐতিহ্য রয়েছে, মেলায় তারই প্রতিফলন দেখা যায়।

মেলায় ছিল বাহারি নকশার শাড়ি, নারীদের সাজসজ্জার নানা সামগ্রীসহ বিভিন্ন পণ্যের সমাহার। সব মিলিয়ে এটি প্রবাসী বাঙালিদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

ঈদকে সামনে রেখে আনন্দঘন এই আয়োজনে প্রবাসী বাঙালিরা প্রাণখোলা আড্ডা, সংস্কৃতির আবহ এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সময় কাটান। প্রবাসের মাটিতে এমন আয়োজন তাদের মধ্যে একে অপরের কাছে আসার সুযোগ করে দিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর