২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা আলাদা দিনে

২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষা আলাদা দিনে
পরীক্ষার হলে ব্যস্ত শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো আলাদা দিনে নেওয়ার জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

বুধবার বিকেলে ঢাকা আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়।

নতুন রুটিন অনুযায়ী, স্থগিত হওয়া ২২ জুলাইয়ের পরীক্ষা আগামী ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

এর আগে এদিন দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছিলেন, এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন

২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে। তবে কোন দিন এই দুই পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে তখন কিছু জানাননি তিনি।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের ও বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

২২ জুলাই যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো হলো: রসায়ন ২য় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, ইতিহাস ২য় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র।

অন্যদিকে, ২৪ জুলাই যেসব পরীক্ষা নেওয়ার কথা ছিল, সেগুলো হলো: অর্থনীতি ১ম পত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্র।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad