হাইকোর্টে অতিরিক্ত বিচারক নিয়োগে দরখাস্ত আহ্বান

হাইকোর্টে অতিরিক্ত বিচারক নিয়োগে দরখাস্ত আহ্বান
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।

বুধবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সর্বসম্মত সিদ্ধান্তে নির্ধারিত ফরমে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে। হাইকোর্টে অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য যোগ্য প্রার্থী পেতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী নিয়োগের সুপারিশ প্রণয়ন করতে হবে। এ জন্য প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে দরখাস্ত ১৫ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে বা সরাসরি রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে জমা দিতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর