কেরানীগঞ্জ ও শোয়ারি ঘাটে ভারতীয় পণ্য ও নিষিদ্ধ পলিথিন জব্দ

কেরানীগঞ্জ ও শোয়ারি ঘাটে ভারতীয় পণ্য ও নিষিদ্ধ পলিথিন জব্দ
জব্দকৃত ভারতীয় পণ্য। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকার কেরানীগঞ্জ ও শোয়ারি ঘাটে কোস্ট গার্ডের আলাদা দুটি অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য এবং নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় গত রোববার সকাল সাড়ে ৭টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা ও কম্পোজিট স্টেশন পদ্মা একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৯৬ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করা হয়। প্রকৃত মালিক না পাওয়ায় কভার্ড ভ্যান চালক ও হেল্পারকে মুচলেকা নিয়ে কভার্ড ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড
জব্দকৃত নিষিদ্ধ পলিথিন। ছবি: সৌজন্যে

অপরদিকে, ঢাকার চকবাজার থানাধীন শোয়ারিঘাট সংলগ্ন এলাকায় একইদিন সকাল সাড়ে ৬টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে ওই এলাকায় দুটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় তল্লাশি করে প্রায় এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দুই হাজার ৬৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন ও চার হাজার ৮৬৫ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। এ সময়, কারখানা মালিকরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত ভারতীয় পণ্যের পরবর্তী আইনানুগ ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে।

সাব্বির আলম আরও বলেন, চোরাচালান রোধ ও পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর