রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
রোববার তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার ডিএমপি থেকে পাঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানায় ১৫ জন, শেরেবাংলা নগর থানায় একজন, মোহাম্মদপুর থানায় ১৪ জন, আদাবর থানায় ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন এবং হাতিরঝিল থানায় ছয়জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।


